desh somoy logo
ঢাকাSunday , 31 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দেশ সময়
May 31, 2026 7:25 pm
Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবী ও এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

এ সময় মাদক কারবারির কাছ থেকে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ মে) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে।

অভিযানের প্রথম পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামে মো. হযরত আলীকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরবর্তীতে রাত দেড়টার দিকে একই ইউনিয়নের জানিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. আব্দুল মান্নান ওরফে মান্না (৩৭)কে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার বসতবাড়ির আঙিনায় আরও তিনজন সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, আটক মান্নানের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ভেতর থেকে দুটি নীল জিপার প্যাকেটে রাখা মোট ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করে বিধি মোতাবেক জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।