desh somoy logo
ঢাকাTuesday , 9 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় বিশ্ব মহাসাগর দিবস পালিত

দেশ সময়
June 9, 2026 11:10 am
Link Copied!

পটুয়াখালীর কুয়াকাটায় বিশ্ব মহাসাগর দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, সচেতনতামূলক সভা এবং সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে এবং ফিশনেট প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ৮টায় কুয়াকাটা ফিশ ফ্রাই মার্কেট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। এতে শতাধিক মৎস্যজীবী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে জিরো পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত সচেতনতামূলক আলোচনা সভায় বক্তারা সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, টেকসই মৎস্য আহরণ, প্লাস্টিক দূষণ রোধ এবং মহাসাগরের পরিবেশগত ভারসাম্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনসহ স্থানীয় মৎস্যজীবী নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় সৈকতের বিভিন্ন স্থান থেকে প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

ফিশনেট প্রকল্পের আওতায় উত্তরণের বাস্তবায়নে এবং ওশান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় কর্মসূচিটি পরিচালিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মো. আবু এমরান এবং টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) মো. শাহজাহান আলী। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন সিঁড়ি ও উত্তরণের ফিল্ড ফ্যাসিলিটেটররা।

আয়োজকরা জানান, বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, টেকসই মৎস্য ব্যবস্থাপনা এবং উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।