desh somoy logo
ঢাকাTuesday , 9 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প

Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের উন্নয়ন ও বিনিয়োগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, একসময় কর্মসংস্থান ও বিনিয়োগের বড় সম্ভাবনা হিসেবে আলোচিত মিরসরাইয়ের ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি আর বাস্তবায়ন হচ্ছে না। প্রায় ৯০০ একর জমির ওপর ৯১৯ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া প্রকল্পটি চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে।

এর পরিবর্তে এবার চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য একনেক সভায় উত্থাপিত হতে পারে। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার আশা করা হচ্ছে।

প্রকল্পটি আনোয়ারা উপজেলায় কর্ণফুলী নদীর মোহনার কাছাকাছি প্রায় ৮০০ একর জমিতে গড়ে তোলা হবে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা।

প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে চীনের পক্ষ থেকে ২ হাজার ৪৬৭ কোটি টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।