desh somoy logo
ঢাকাTuesday , 23 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১

Link Copied!

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর একটি কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে মাহফুজুর রহমান শিশির নামে এক সাংবাদিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন।

মিছিলে জামায়াতের স্থানীয় নেতাদের মধ্যে মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

মিছিল শেষে আয়োজিত ব্রিফিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর বলে মন্তব্য করেন। এ নিয়ে সাংবাদিকরা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকরা। এতে দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়।

এ ঘটনায় ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান বলেন, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি অনাকাঙ্ক্ষিত। তিনি দাবি করেন, কর্মসূচিতে বহিরাগত কেউ প্রবেশ করে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।