ঢাকাWednesday , 15 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের জাতীয় ডাটাবেজ তৈরি হবে: প্রতিমন্ত্রী টুকু

Link Copied!

দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে খাতসংশ্লিষ্ট উদ্যোক্তাদের সমন্বয়ে একটি জাতীয় ডাটাবেজ তৈরি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। তিনি বলেন, শিক্ষিত তরুণরা বিজ্ঞানভিত্তিক ও বাণিজ্যিক খামার ব্যবস্থাপনায় যুক্ত হলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় মৎস্য ও প্রাণিসম্পদ পরিচালকদের সঙ্গে ভার্চুয়াল (জুম) সভায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সভায় প্রতিমন্ত্রী জানান, বিভাগীয় পরিচালক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে সারা দেশের খামারি এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতসংশ্লিষ্ট উদ্যোক্তাদের তথ্য সংগ্রহ করে একটি জাতীয় ডাটাবেজ তৈরি করা হবে। এই ডাটাবেজের মাধ্যমে মাঠপর্যায়ের বাস্তব সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান গ্রহণ করা সম্ভব হবে।

Advertisement

তিনি বলেন, পরিকল্পিতভাবে পরিচালিত খামারে শিক্ষিত উদ্যোক্তারা প্রয়োজন অনুযায়ী সার, খাদ্য ও অন্যান্য উপকরণ ব্যবহার করেন। এতে উৎপাদন ব্যয় কমে এবং লাভের পরিমাণ বৃদ্ধি পায়। বিপরীতে অপরিকল্পিতভাবে উপকরণ ব্যবহার করলে উৎপাদন খরচ বেড়ে যায় এবং খামারিরা আর্থিক ক্ষতির মুখে পড়েন।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় তালিকা প্রস্তুতের পর বিভাগভিত্তিকভাবে খামারিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভার আয়োজন করা হবে। এসব সভায় তাদের সমস্যা, সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে সরাসরি মতামত নেওয়া হবে। এর ভিত্তিতে বাস্তবসম্মত নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়ন সহজ হবে।

তিনি বলেন, সরকার মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ খাতকে আরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

এ সময় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও নির্ভুলভাবে খামারিদের তথ্য সংগ্রহ করে জাতীয় তালিকা প্রস্তুতের নির্দেশনা দেন এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর, অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালকরা ভার্চুয়ালি সভায় অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।