ঢাকাWednesday , 15 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

Link Copied!

বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

বুধবার দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এইচ.ই. মি. জ্যাঁ মার্ক সেরে শার্লে (Jean Marc Sere Charlet), যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এইচ.ই. মিসেস সারাহ কুক (Sarah Cooke), স্পেনের রাষ্ট্রদূত মি. গ্যাব্রিয়েল সিস্তিয়াগা (Gabriel Sistiaga), জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এইচ.ই. মিসেস আনজা টেরস্টেন (Anja Tersten) এবং ইউরোপীয় ইউনিয়ন মিশনের ডেপুটি চিফ মিসেস বাইবা জেরিন (Baiba Zerin) অংশ নেন।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

Advertisement

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারবাস উড়োজাহাজ সংযোজনের বিষয়েও আলোচনা হয়। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটি টেকসই মিশ্র (মিক্সড) ফ্লিট গড়ে তোলার লক্ষ্যে এয়ারবাস কেনার বিষয়ে সরকারের আগ্রহের কথা তুলে ধরেন।

জবাবে ইউরোপীয় প্রতিনিধিরা এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং ভবিষ্যতে পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।