desh somoy logo
ঢাকাSaturday , 21 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আমিই তো চার-পাঁচটা নোবেল পাওয়ার যোগ্য: ট্রাম্প

দেশ সময়
June 21, 2025 3:43 pm
Link Copied!

অনলাইন ডেস্ক

সম্প্রতি এক বক্তব্যে এমটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্টে। খবর রিপাবলিক ওয়ার্ল্ডের।

ট্রাম্প বলেন, ‘আমার মতো মানুষদের নোবেল দেয় না। আমি রুয়ান্ডা, কঙ্গো, কসোভো, এমনকি ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে বড় ভূমিকা রেখেছি।’

এই মন্তব্যের কয়েকদিন আগেই পাকিস্তান সরকার ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। কারণ তারা মনে করে, ভারত-পাকিস্তান সংকটে ট্রাম্প গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে পাকিস্তান বলেছে, ‘ট্রাম্প সাহেবের নেতৃত্ব ও হস্তক্ষেপ না হলে ভারত-পাকিস্তান যুদ্ধের দিকে চলে যেত।’

তবে ভারত সরকার এ বিষয়ে কিছু বলেনি, বরং আগে থেকেই জানিয়ে দিয়েছে, কাশ্মীর বা ভারত-পাকিস্তান ইস্যুতে তারা কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না।

ট্রাম্প এর আগেও দাবি করেছিলেন, তিনি অনেক আন্তর্জাতিক শান্তি উদ্যোগে কাজ করেছেন, কিন্তু রাজনৈতিক কারণে তার অবদান স্বীকৃতি পায়নি।

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার কারা পাবেন, তা নির্ধারণ করবে নোবেল কমিটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।