desh somoy logo
ঢাকাWednesday , 12 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ইসলামাবাদে হামলায় ভারতের বিরুদ্ধে অভিযোগ পাক প্রধানমন্ত্রীর

দেশ সময়
November 12, 2025 12:31 pm
Link Copied!

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে আদালতের বাইরে সংঘটিত ভয়াবহ আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, এ হামলার সঙ্গে ভারতের চরমপন্থি গোষ্ঠীগুলো জড়িত।

মঙ্গলবার এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা নিন্দনীয় ও ঘৃণ্য।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে সংঘটিত এ আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক প্রতিক্রিয়ায় বলেন, কাবুলের শাসকরা চাইলে পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে। কিন্তু ইসলামাবাদে এ হামলা আসলে কাবুলের একটি বার্তা, যার জবাব পাকিস্তান দিতে জানে।

নিজ দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে শাহবাজ শরিফ আরও বলেন, ভারতকে অবশ্যই এই অঞ্চলে প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে সন্ত্রাস ছড়ানো বন্ধ করতে হবে। পাকিস্তান শান্তি চায়, কিন্তু নিজের নাগরিকদের রক্ষায় কোনো আপস করবে না।

তিনি আরও জানান, হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি করা হবে।ভারত এখনো পাকিস্তানের এ অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।