desh somoy logo
ঢাকাTuesday , 2 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত ৫৯৪

Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এ নিয়ে হামে আক্রান্ত ও উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৯৪ জনে পৌঁছেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, এখন পর্যন্ত হামের নিশ্চিত সংক্রমণে ৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫০৪ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৬ জনে।

এদিকে একই সময়ে আরও ১ হাজার ২৯২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৬২ জনে পৌঁছেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।