desh somoy logo
ঢাকাThursday , 10 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

জনগণ যাকে গ্রহণ করবে, তারাই দেশ পরিচালনা করবে

দেশ সময়
July 10, 2025 6:20 pm
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সিদ্ধান্ত দেওয়ার মালিক দেশের জনগণ। তারা যাকে গ্রহণ করবে, তারাই দায়িত্ব পাবে এবং সেভাবেই দেশ পরিচালিত হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টকে ইঙ্গিত করে ডা. জাহিদ বলেন, সাংবাদিকদের রক্তচক্ষু দেখানোর মতো ভাষা আপনি প্রয়োগ করেছেন। কিন্তু একবারও ভাবেননি—এই ভাষা স্বৈরশাসনের। এই ভাষা সেই শাসকদের, যারা কথায় কথায় গুম করত।

তিনি আরও বলেন, মাহমুদুর রহমান, শফিক রহমানের মতো বয়োজ্যেষ্ঠ সাংবাদিকেরা নিগৃহীত হয়েছেন। ৬২ জন সাংবাদিক গুম হয়েছেন। আজ আবার সেই প্রতিধ্বনি শোনা যাচ্ছে আপনাদের কণ্ঠে। এটা কি সঠিক? আপনি যদি আগামীর বাংলাদেশের কথা বলেন, তাহলে পুরনো মানসিকতা নিয়ে তা সম্ভব নয়।ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।