desh somoy logo
ঢাকাSaturday , 13 September 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

জাকসু নির্বাচন নিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

দেশ সময়
September 13, 2025 9:21 pm
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের সব অংশীজনকে, বিশেষ করে বিভিন্ন পদে নির্বাচিত প্রতিনিধিদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নিজের নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি।

পোস্টে জামায়াত আমির লেখেন, ‘অভিনন্দন জাকসু! আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সামগ্রিক কার্যক্রম সমাপ্ত হলো।’

তিনি লেখেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব অংশীজনকে অভিনন্দন। বিশেষভাবে যারা সর্বোচ্চ ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, তাদের সবাইকে জানাই উষ্ণ অভিনন্দন।’

নির্বাচিতদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির আরও বলেন, ‘আমরা আশা করব, ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এ কাজে মহান আল্লাহ তাদের সহায়তা করুন।’

 ডা. শফিকুর রহমান সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন।

পোস্টে তিনি আরও লেখেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, প্রশাসন ও শিক্ষকমণ্ডলী সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে সমবেত প্রয়াসে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেবেন–আমরা তাদের কাছে এই প্রত্যাশাই করি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।