desh somoy logo
ঢাকাFriday , 12 December 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে আ. লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল: সালাহউদ্দিন

দেশ সময়
December 12, 2025 11:43 am
Link Copied!

ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল— এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির ৬ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, একাত্তরের চেতনা নিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছে, তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। একাত্তরকে দলীয়করণ করা ঠিক হয়নি।

এসময় আওয়ামী লীগের হত্যাযজ্ঞ, দুর্নীতির ইতিহাস জাতিকে না ভোলার আহ্বান জানান তিনি। বলেন, আগামী নির্বাচনে অপরিকল্পিত বা আবেগী হয়ে নয়, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে চায় বিএনপি। শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলনের ফসল নয় ২৪’র অভ্যুত্থান, এটা সাড়ে ১৫ বছরের সমষ্টিগত ফল।

নির্বাচনী তফসিলে অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।