desh somoy logo
ঢাকাTuesday , 25 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ফুটবলের মঞ্চে তরুণদের জ্বালানি, ফাইনালে জিতল এক ঝাক পায়রা

দেশ সময়
November 25, 2025 11:08 am
Link Copied!

রাজারবাগ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। এ উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহিনসহ আরও অনেকে।

অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন,
“আমি আশা করেছিলাম এখানে আরও বেশি দর্শক উপস্থিত থাকবেন। তবুও তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স আমাকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে তারা আরও সুন্দর খেলা উপহার দেবে বলে আমি বিশ্বাস করি। ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন টুর্নামেন্ট বেশি বেশি আয়োজন করলে তরুণদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার উন্মেষ ঘটবে।”

ফাইনাল খেলায় এক ঝাক পায়রা ফুটবল ক্লাব ২–০ গোলে পরাজিত করে অগ্নিবীণা ক্রীড়া চক্রকে এবং শিরোপা অর্জন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।