desh somoy logo
ঢাকাWednesday , 24 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ, প্রতিবেশীর বিরুদ্ধে মামলা প্রস্তুতি

দেশ সময়
June 24, 2026 11:10 am
Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৯ নম্বর শাপলেজা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বুখইতলা বান্ধবপাড়া এলাকায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুর মালিক।

ক্ষতিগ্রস্ত পুকুর মালিক মো. আ. মোতালেব হাওলাদার জানান, গভীর রাতে তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়। পরদিন সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে তিনি বিষয়টি জানতে পারেন। এতে তার প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

মোতালেব হাওলাদারের অভিযোগ, ঘটনার আগের দিন ২১ জুন (রোববার) প্রতিবেশী মো. আলোম ও তার ছেলে আলমামুন লাদেনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ঝগড়া হয়। একপর্যায়ে তারা ইট নিয়ে এসে হামলার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।

পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় মো. আলোম ও তার ছেলে আলমামুন লাদেনকে দায়ী করে অভিযোগ করেছেন মোতালেব হাওলাদার। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ক্ষতিগ্রস্ত পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।