desh somoy logo
ঢাকাSaturday , 20 September 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

দেশ সময়
September 20, 2025 6:32 pm
Link Copied!

সভাপতি নির্বাচিত হলেন সোহরাব হোসেন


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মতলব দক্ষিণ উপজেলা শাখার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন ৪৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মুন্সী পান ১৯৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মামুন মিয়া।

নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ইতিমধ্যে ৪৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার চারটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৬৮৭ জন ভোটারের মধ্যে ৬৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্য পদগুলোর প্রার্থী তালিকা:

নির্বাহী সভাপতি পদে:

মোঃ মামুন মিয়া, প্রধান শিক্ষক, গিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (ব্যালট নং ৪)

নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, পশ্চিম পিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (ব্যালট নং ৩)

নির্বাহী সম্পাদক পদে:

মোঃ আনিসুর রহমান, সহকারী শিক্ষক, নারায়ণপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় (ব্যালট নং ৫)

মোঃ মতিউর রহমান, সহকারী শিক্ষক, বাড়িগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় (ব্যালট নং ৭)

আবু তাহের, সহকারী শিক্ষক, নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (ব্যালট নং ৬)

সাংগঠনিক সম্পাদক পদে:

সরফুদ্দিন মৃধা, সহকারী শিক্ষক, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (ব্যালট নং ৮)

মোঃ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, কালিয়াস সরকারি প্রাথমিক বিদ্যালয় (ব্যালট নং ৯)

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল হাশেম খান।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট মতলব দক্ষিণ উপজেলা শাখার এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।