রাঙামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার ব্যবসায়ীদের মাঝে ‘ফায়ারএক্সটিংগুইসার’ বা অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ জুন) দুপুর ১২টায় নিজ কার্যালয়ে এই অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ এর উদ্যোগে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নানিয়ারচর বাজার ও ইসলাম বাজারে ৪০জন ব্যবসায়ীর মাঝে অগ্নিকাণ্ডের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে এই অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়।
এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, নানিয়ারচর উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমান তালুকদার, নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়া, নানিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, নানিয়ারচর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি উত্তম দাশ ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
