desh somoy logo
ঢাকাWednesday , 17 September 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণ পৌরসভায় বেওয়ারিশ ও পাগলা কুকুরের উৎপাতে জনজীবন অতিষ্ঠ

দেশ সময়
September 17, 2025 7:58 pm
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভায় বেওয়ারিশ ও পাগলা কুকুরের উৎপাতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এর সবচেয়ে বেশি শিকার হচ্ছে কোমলমতি শিশুরা।

পৌর শহরের একাধিক প্রাথমিক বিদ্যালয়, বালক ও বালিকা বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীরা প্রতিদিন প্রাইভেট, কোচিং ও স্কুলে যাতায়াত করে। কিন্তু বেওয়ারিশ কুকুরের ভয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের পাহারা দিতে হচ্ছে। একা চলাচল করলে হামলার শিকার হওয়ার আশঙ্কা থাকে।

শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সের নারী-পুরুষও কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন। অনেকে নির্জন সড়কে একা চলাফেরা করতে ভয় পাচ্ছেন। গত কয়েকদিনে পৌরসভার বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন মানুষ কুকুরের কামড়ে আহত হয়েছেন বলে জানা গেছে। এমনকি ফেসবুকে কুকুর নিধনের দাবি জানিয়ে নানা পোস্টও করছেন সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, এসব কুকুর দলবদ্ধভাবে ঘোরাফেরা করে এবং সুযোগ পেলে পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাজারের ব্যাগ নিয়ে চলতে গেলেও কুকুরগুলো তেড়ে এসে ব্যাগে কামড় দেওয়ার চেষ্টা করে। শুধু মানুষ নয়, মাঠে বিচরণরত ছাগল, হাঁস-মুরগি পর্যন্ত তাদের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না।

পৌরবাসীর অভিযোগ— এসব কুকুরের ভয়ে মানুষের পাশাপাশি পশুপাখিও নিরাপদ নয়। তাই তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।