desh somoy logo
ঢাকাFriday , 29 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

দেশ সময়
August 29, 2025 9:41 pm
Link Copied!

মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা রাঙামাটি জেলা কমিটির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগষ্ট) সকালে রাঙামাটি পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর প্রশাসক (উপ সচিব) মো. মোবারক হোসেন পারভেজ।

মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার রাঙামাটি জেলা সভাপতি আব্দুল মান্নান রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থাটির উপদেষ্টা আনোয়ার আল হক,
পরিবেশ ও মানবাধিকার সোসাইটির সভাপতি মাওলানা আবুল কাশেম, ওয়ার্ল্ড পিস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি অরুপ মুৎসুদ্দি, ইয়োগা প্রশিক্ষক ও মানবাধিকার কর্মী দীপন কুমার ঘোষ,
কাপ্তাই উপজেলা সভাপতি সুপর্না বাড়ৈ, সাধারণ সম্পাদক অংথুই খেয়ানং, কাউখালী উপজেলা সভাপতি অংসাচিং মারমা, নানিয়ারচর উপজেলা সভাপতি মো. আমির হোসেন, সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন ও বাঘাইছড়ি সভাপতি দিদারুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বক্তারা বলেন, প্রায়শই বাংলাদেশে মানবাধিকার লংঘন হচ্ছে। পাহাড়ে সমতলের তুলনায় মানবাধিকার লঙ্ঘনের ভিন্ন চিত্র দেখা যায়। জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রের আলোকে আমরা মানবাধিকার নিয়ে কাজ করতে ঐক্যবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।