desh somoy logo
ঢাকাSaturday , 9 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

লোকাল এডুকেশন এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লিডো সব শিশুদের সম অধিকার আশা করে

দেশ সময়
August 9, 2025 8:04 pm
Link Copied!

শনিবার ৯ আগস্ট ২০২৫ সমাজসেবা অধিদপ্তর আগারগাঁওয়ে লোকাল এডুকেশন এন্ডইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) কর্তৃক আয়োজিত সামাজিকভাবে অনগ্রসর ও বিপদাপন্ন শিশুদের উন্নয়নে অন্তর্ভুক্তি মলূক নীতি প্রণয়নের অপরিহার্যতা শিরোনামে একটি গোল টেবিল বৈঠক সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
লিডোর ইয়াং জার্নালিজম প্রজেক্টের এই গোল টেবিল বৈঠকে সমাজসেবা অধিদপ্তরে র শিশু সুরক্ষা ইউনিট প্রতিনিধি সহ অন্যান্য সরকারি বে সরকারি পর্যায়ের স্টেক হোল্ডার, জাতীয় আন্তর্জাতি ক প্রতিষ্ঠানে কর্মরত শিশু সুরক্ষা প্রতিনিধিবর্গ, সুশীল সমাজ প্রতি নি ধি বর্গ,সংবাদ কর্মী সহ লিডো পি সহ প্রোগ্রামের ইয়ং জার্নালি জম টিমের প্রতিনিধি বর্গ আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনার শুরুতে ২০২৪ এর জলুাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও ২০২৫ এর জলুাই বিমান দর্ঘুর্ঘটনায় মাইলস্টোনে স্কুলে নিহত শিশু শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য কর্মীদের মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। লিডো পিস হোমের নির্বাহী পরিচালক জনাব ফরহাদ হোসেনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকটিতে সমাজসেবার প্রতিনিধি ,জাতীয় আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় সমাজের প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ শিশুদের উন্নয়নে অন্তর্ভুক্তি মলূক নীতি প্রণয়ন ও তাদের মলূধারায় সম্পক্তৃ করার শি মশুদের মতামতকে প্রাধান্য দিতে বলা
হয়। “শিশুদের চিন্তা, মতামত ও অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে একটি টেকসই সমাধানের পথ খুজেঁজে বের করা সম্ভব” বলে আলোচকরা উল্লেখ করেন।

জার্নালিজম প্রজেক্ট এর জেসমিন আক্তার, নিজামুদ্দিন, মাহফুজা সুলতানা মুন্নি, শিউলি আক্তার,সাথি আক্তার তাহমিনা আখতার তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা উপস্থাপন করে। এর মধ্যে অনগ্রসর শিশুদের জন্ম নিবন্ধন,স্কুলের অন্তর্ভুক্তি, স্বার্থ-সুবিধা এবং স্বাধীনতা ৫৪ বছর পরও পথশিশুদের অধিকার নিশ্চিত হওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন। তাছাড়া জুলাই আগস্ট নিহত পথ শিশুদের প্রকৃত সংখ্যা এখনো অজ্ঞাত।
উপস্থিত অতিথিদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, লিডোর বোর্ড মেম্বার তুষার আহমেদ ইমরান, লায়ন্স ক্লাব, ইনার হুইল ক্লাবের প্রতিনিধিবৃন্দ,সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ প্রায় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অতিথিবর্গ বিশেষ করে সমাজসেবা অধিদপ্তর (DSS) এর শিশু সুরক্ষা ইউনিট, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ ও সুশীল সমাজের সদস্যরা- শিশুদের প্রশ্নের উত্তর দিয়ে এবং তাদের নীতিগত অবস্থান ব্যাখ্যা করেন।

সমাপনী বক্তব্যে লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন আশা প্রকাশ করেন এই জার্নালিজম প্রজেক্ট এর মাধ্যমে শিশুরা বিকশিত হবে এবং সরকারের নীতি নির্ধারণের পর্যায়ে তাদের অধিকার সংক্রান্ত দাবি গুলো উত্থাপন করে সবার সহযোগিতায় প্রান্তিক জীবন মানে উন্নয়নে ভূমিকা রাখতে সহায়ক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।

আজকের এই আলোচনা ময় প্রান্তিক শিশুদের উন্নয়নে নীতি নির্ধারণের স্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি মাইলফলক হয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।