desh somoy logo
ঢাকাSaturday , 26 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সংখ্যানুপাতিক হারে ভোটের নামে দেশে জগাখিচুড়ি চলছে : মির্জা ফখরুল

দেশ সময়
July 26, 2025 5:45 pm
Link Copied!

সংখ্যানুপাতিক হারে ভোটের নামে দেশে জগাখিচুড়ি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই-আগস্ট অভ্যুত্থানে বর্ষপূর্তি’ শীর্ষক এই আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

কিছু কিছু রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশে এখন একটা জগাখিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছেন এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্কই নেই।’

তিনি বলেন, ‘যেমন জোর গলায় বলছে যে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন। অর্থাৎ আনুপাতিক হারে (পিআর পদ্ধতির) নির্বাচন। আমাদের সাধারণ মানুষ তো বুঝেই না যে, আনুপাতিক হারে নির্বাচনটা কী? তারা (জনগণ) জানে যে, একজন প্রার্থী দেবে পার্টি, সেই প্রার্থীর যেই মার্কাই হোক ধানের শীষ অথবা দাঁড়িপাল্লা অথবা কলাপাতা; যাই হোক সেখানে গিয়ে সে ভোট দেবে, ভোট দিয়ে নির্বাচন করবে। এখন ওনারা বলতে শুরু করেছেন আনুপাতিক হারে নির্বাচন হবে।’

আনুপাতিকটা কী জিনিস উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন তারা বলতে পারবে না। আমরা যারা রাজনীতি করি কিছুটা বোঝার চেষ্টা করি তাতে করে ভোট হবে, জনগণ ভোট দেবে , যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য। আমরা এই কারণেই বলেছি যে, নিম্নকক্ষের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে আমরা আনুপাতিক হারে নির্বাচনের কথা চিন্তা করি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।