desh somoy logo
ঢাকাWednesday , 11 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় বিএনপির দু’গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ :

দেশ সময়
June 11, 2025 7:00 pm
Link Copied!

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির দু’গ্রুপে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার তমরুদ্দি বাজারের আশপাশে দফায় দফায় হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেখানে পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের অনুসারী ও হাতিয়ার সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারী আলমগীর কবিরের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

মাহবুবের রহমান শামীমের অনুসারীদের অভিযোগ, তমরুদ্দি বাজারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একটি অংশ। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় মাহবুবের রহমান শামীমকে। তবে পুনর্মিলনী অনুষ্ঠানে আসার পথে তমরুদ্দি বাজারে তাদের বাধা দেওয়া হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর কবিরের সমর্থকরা তাদের ওপর হামলা করে। আলমগীর কবির সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। মাহবুবের রহমান শামীমের অনুসারীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। বিএনপি নেতা আলমগীর সমর্থকেরা হামলা প্রতিহত করে। পরে খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চাইলে মাহবুবের রহমান শামীম বলেন, ‘অনুষ্ঠানে মিছিল নিয়ে আসার সময় ক্ষিরোদিয়া এলাকায় বিএনপি নেতা আলমগীর কবির তার লোকজন নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের পাঁচ কর্মী আহত হয়।’

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর কবির এ অভিযোগ অস্বীকার করেন। তিনি আরও জানান, পতিত আওয়ামী গডফাদার মোহাম্মদ আলীর সকল অপকর্মের হোতা, ব্যবসায়ীক পার্টনার, অব্যহতিপ্রাপ্ত বিএনপি নেতা তানভীর হায়দারের একটি সশস্ত্র গ্রুপ শহীদ জিয়ার আদর্শে অনুগত সাধারণ বিএনপি সমর্থকদের দোকান পাট লুট করতে হামলা চালায়। পরবর্তীতে সাধারণ জনগনকে নিয়ে বিএনপি নেতা-কর্মীরা তাদের প্রতিহত করে। এছাড়া তমরুদ্দি এলাকায় আমাদের বেশকিছু নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে।

বিএনপি নেতা তানভীর হায়দারের মুঠোফোনে তার বক্তব্য নেয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা গণমাধ্যমকে জানান, তমরুদ্দি বাজারে বিএনপির দু’পক্ষের মধ্যে দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় হামলা-সংঘর্ষ হয়েছে। দুই পক্ষই মারমুখী ছিল। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।