desh somoy logo
ঢাকাWednesday , 12 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

২০ মিনিটে শাকিব খানের আয় ৩৫ লাখ টাকা

দেশ সময়
November 12, 2025 2:10 pm
Link Copied!

এক শো রুম উদ্বোধন করতেই চিত্রনায়ক শাকিব খান ৩৫ লাখ টাকা নিয়েছেন। শো রুম উদ্বোধন করতে সময় দিয়েছেন মাত্রা ২০ থেকে ২৫ মিনিট। এ হিসেবে তিনি ২০-২৫ মিনিটে আয় করেছেন ৩৫ লাখা টাকা! তার ঘনিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

গত শুক্রবার (৭ নভেম্বর ) দুপুর ১২টার দিকে তিনি বনানীস্থ ১১ নম্বর রোডে শিশুদের বিভিন্ন ধরনের খেলার সামগ্রীর চেইন শপ ‘মিনি সো’র নতুন শো রুম উদ্বোধন করেন।

শো রুম উদ্বোধনের খবর পেয়ে শাকিব খানকে দেখতে আশপাশের মানুষ সড়কে ভিড় করে। অসংখ্য ইউটিউবার ও তার ভক্তরা সেখানে হাজির হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় শাকিব শো রুম ঘুরে বিভিন্ন উপকরণ হাতে নিয়ে দেখছেন। তাকে ‘মিনি সো’র ব্যাগ হাতে দেখা যায়।

শো রুম থেকে বের হওয়ার পর তিনি সিঁড়িতে দাঁড়িয়ে আগত ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে সাড়া দেন এবং ইউটিউবারদের সাথে কথা বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।