দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, সম্প্রসারণ ও মান নিয়ন্ত্রণে গতি আনতে অর্থমন্ত্রীকে সভাপতি করে উচ্চপর্যায়ের ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার।
শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়। এর আগে গত ২১ মে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
১৭ সদস্যের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্রী
প্রজ্ঞাপন অনুযায়ী, ১৭ সদস্যের এই কমিটিতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী।

কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন—
- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী
- স্বরাষ্ট্রমন্ত্রী
- পররাষ্ট্রমন্ত্রী
- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী
- সংস্কৃতিমন্ত্রী
- ভূমিমন্ত্রী
- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
- বাণিজ্যমন্ত্রী
- গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
- রেলপথমন্ত্রী
- নৌপরিবহন মন্ত্রী
- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী
- পরিকল্পনা প্রতিমন্ত্রী
- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা
- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান
সচিবদের কারিগরি সহায়তা
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটিকে সাচিবিক ও কারিগরি সহায়তা দিতে ১৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব (সিনিয়র সচিবসহ) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা যুক্ত থাকবেন।
এর মধ্যে রয়েছে—
- ভূমি
- স্বরাষ্ট্র
- অর্থ বিভাগ
- রেলপথ
- গৃহায়ন ও গণপূর্ত
- পররাষ্ট্র
- সংস্কৃতি
- পরিকল্পনা
- সড়ক পরিবহন ও মহাসড়ক
- পার্বত্য চট্টগ্রাম
- স্থানীয় সরকার
- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
- নৌপরিবহন
- পরিবেশ
- বাণিজ্য মন্ত্রণালয়
কমিটির মূল কর্মপরিধি
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে কমিটির তিনটি প্রধান দায়িত্ব নির্ধারণ করা হয়েছে—
- পর্যটন শিল্পের উন্নয়ন, সম্প্রসারণ ও আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণে নীতিগত পরামর্শ প্রদান
- খাতটির সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানের পথ নির্ধারণ
- দেশি-বিদেশি ও সরকারি-বেসরকারি (পিপিপি) বিনিয়োগ ও অংশীদারিত্ব বাড়াতে কৌশল নির্ধারণ
অতিরিক্ত সিদ্ধান্ত
কমিটি প্রয়োজনে নতুন সদস্যকে ‘কো-অপ্ট’ করে অন্তর্ভুক্ত করতে পারবে।
এছাড়া কমিটির সাচিবিক সহায়তার দায়িত্বে থাকবে মন্ত্রিপরিষদ বিভাগ এবং সমন্বয় করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
এদিকে পুরো কমিটির নেতৃত্বে থাকবেন অর্থ মন্ত্রণালয়। পর্যটন খাতের নীতিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
