desh somoy logo
ঢাকাWednesday , 12 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কোহলি-রোহিতকে বিসিসিআইয়ের কঠোর নির্দেশনা

দেশ সময়
November 12, 2025 12:57 pm
Link Copied!

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্পষ্ট জানিয়ে দিয়েছে – যদি বিরাট কোহলি ও রোহিত শর্মা জাতীয় দলে খেলা চালিয়ে যেতে চান, তবে তাদের ঘরোয়া ক্রিকেটে ফিরতেই হবে। দুজনই ইতোমধ্যে আন্তর্জাতিক টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তবে ওয়ানডে ক্রিকেটে এখনো ভারতের হয়ে খেলার সুযোগ রয়েছে তাদের সামনে।

ঘরোয়া মৌসুমে তাদের প্রথম সম্ভাব্য ম্যাচ হতে পারে ২৪ ডিসেম্বরের বিজয় হাজারে ট্রফিতে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ (৩-৯ ডিসেম্বর) এবং নিউজিল্যান্ড সিরিজের (১১ জানুয়ারি) মধ্যবর্তী সময়ে।

বোর্ড ও টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, রোহিত ও কোহলি যদি ভারতের হয়ে ওয়ানডে খেলতে চান, তবে ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে।

যেহেতু তারা দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, তাই ম্যাচ-ফিট থাকতে ঘরোয়া খেলায় অংশগ্রহণ জরুরি।

রোহিত ইতোমধ্যে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন, তিনি বিজয় হাজারে ট্রফিতে খেলতে প্রস্তুত। তবে কোহলির অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। রোহিত বর্তমানে অনুশীলন করছেন এবং ২৬ নভেম্বর শুরু হতে যাওয়া সৈয়দ মুস্তাফা আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টেও তাকে দেখা যেতে পারে।

নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর বলেন, যখন খেলোয়াড়দের সময় থাকে ঘরোয়া ক্রিকেটে খেলা তাদের ছন্দ বজায় রাখার সেরা উপায়। কোহলি ও রোহিতের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের কিছু প্রমাণের দরকার নেই- তাদের অর্জনই সব বলে দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।