desh somoy logo
ঢাকাSunday , 10 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গণহত্যাকারী পলাতক হাসিনা ও তার দোসরদের বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে

দেশ সময়
November 10, 2024 6:18 pm
Link Copied!

জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে।
-চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল

গণহত্যাকারী পলাতক হাসিনা ও তার দোসরদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে এবং বিচারের দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির সভাপতিত্বে রোববার, নভেম্বর ১০,২০২৪ ইংরেজি কর্ণফুলীস্থ মইজ্জ্যের টেক শহীদ ওয়াসিম চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আসাদুজ্জামান সাজ্জাদ, আব্দুস সবুর, এসএম নয়ন, অলিউল হোসেন রুবেল, শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজান, ফরহাদুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, নুর শাহেদ খাঁন রিপন (দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত), সদস্য যথাক্রমে মহিবুল হক আতিক, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ জিসান, আব্দুল্লাহ আল নোমান জিহাদ এবং জেলা আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে রচিত আছে এদেশের জনগণ বারবার আওয়ামী লীগ নামক সংগঠনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। গণহত্যাকারী পলাতক হাসিনা ও তাঁর দোসরদের আরো একবার বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে গণহত্যাকারী স্বৈরাচার হাসিনা পালিয়ে যাবার পর জাতীয় ঐক্যমত্যে নোবেলজয়ী প্রফেসর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছেন। ভারতে অবস্থান নিয়ে হাসিনা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পায়তারা করছে। হাসিনার রাজনীতি হচ্ছে লাশের রাজনীতি।তাকে বাংলাদেশের মাটিতে লাশের রাজনীতি আর করতে দিবে না জাতীয়তাবাদী শক্তি।

বক্তারা আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল পলাতক খুনি হাসিনা ও তার দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দিবে এবং বৈষম্যহীন বাংলাদেশ ও মানবিক সমাজ বিনির্মানে যথাযথ দায়িত্ব পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।