ঢাকাSunday , 18 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছয়টি যুদ্ধবিমান খুইয়ে ভারত এখন কোন পথে?

দেশ সময়
May 18, 2025 11:18 am
Link Copied!

পাকিস্তানের বিরুদ্ধে একতরফা আগ্রাসনে ছয়টি যুদ্ধবিমান হারানো, ক্ষেপণাস্ত্র হামলায় ব্যর্থতা ও সামরিক পরাজয়ের মুখোমুখি হয়ে এখন কূটনৈতিক পথে ফিরেছে ভারত। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে নয়াদিল্লি এবার কৌশলী কূটনৈতিক তৎপরতায় নেমেছে। গঠিত হয়েছে সাতটি সংসদীয় কূটনৈতিক দল, যেখানে ভারতের প্রধান রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন। এসব দল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলো সফর করবে।

এ কূটনৈতিক সফরের মূল উদ্দেশ্য হবে ‘অপারেশন সিঁদুর’ ঘিরে ভারতের অবস্থান তুলে ধরা। বিদেশি সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে নিজেদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে এ দলগুলো। সফর শুরু হতে পারে চলতি মাসের শেষ দিকে।

Advertisement

এর পাশাপাশি, প্রায় ৭০টি দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্টদের ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। জিও নিউজের খবরে বলা হয়েছে, ব্রিফে ভারত ‘অপারেশন সিঁদুর’-এর সময় যেসব ব্যক্তি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, তাদেরকে জঙ্গি সংশ্লিষ্ট হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।