স্থানীয় সময় সোমবার (১৯ মে) বিকেল ৫টায় এ ফোনালাপ শুরু হয় বলে ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
তাসের খবরে বলা হয়, ভবিষ্যতে একটি সম্ভাব্য শান্তিচুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়া কাজ করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন পুতিন। সে অনুযায়ী দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছালে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে।
এতে আরও বলা হয়, পুতিন জানিয়েছেন আলোচনা গঠনমূলক, খোলামেলা ও অত্যন্ত কার্যকর বলে মনে করছেন তিনি। যুদ্ধ থামানোর পক্ষে তার দেশ। তবে সব পক্ষের জন্য গ্রহণযোগ্য ও সমঝোতা প্রয়োজন।

ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনায় ফিরেছে। একইসঙ্গে রাশিয়া একটি যুদ্ধবিরতির স্মারক প্রস্তাব তৈরিতে প্রস্তুত বলেও জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
