ঢাকাSunday , 17 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে ঈদুল আজহা কবে হবে, জানা যাবে সোমবার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: দেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণে সোমবার (১৮ মে) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (১৭ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জিলহজ মাসের চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চাঁদ দেখা গেলে সেই অনুযায়ী দেশে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হবে।

Advertisement

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে ঘোষণা এসেছে। মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক ও উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

অন্যদিকে সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। দেশটির চাঁদ দেখা সংক্রান্ত ঘোষণা রোববার সন্ধ্যার মধ্যেই জানা যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।