desh somoy logo
ঢাকাMonday , 1 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। একই সময়ে মাদক সেবনের অভিযোগে আরও এক যুবককে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পরিচালিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ মে) গভীর রাতে উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রামে অভিযান চালায়।

অভিযানের সময় ওই গ্রামের মৃত শমছেল আকন্দের ছেলে মো. আমিন আকন্দ (৫০)-কে আটক করা হয়। পুলিশ দাবি করেছে, তিনি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট নিজের হেফাজতে রেখেছিলেন। এ সময় তার কাছ থেকে একটি নীল রঙের জিপার ব্যাগে সংরক্ষিত ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটির নম্বর ০১ এবং দায়েরের তারিখ ১ জুন ২০২৬।

এ ছাড়া একই অভিযানে মাদক সেবনের অভিযোগে আতিকুর রহমান (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি মৃত জহুরুলের ছেলে এবং রায়তি নড়াইল গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।