desh somoy logo
ঢাকাWednesday , 1 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় জেলা বিএনপির সমাবেশ

Link Copied!

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বুধবার এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।


গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মকছুদ, সাদুল্যাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক সাহিদুজ্জামান সরকার শাহীন, সদস্য সচিব ওয়ালিদ শাকিল প্রমুখ।
বক্তারা পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজার ওপর হত্যার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্তৃক অতর্কিত ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।