রাজধানীর শ্যামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজিত বাবু (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পোস্তগোলা যাত্রীছাউনির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস (হাইয়েস) তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে শ্যামপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার পাল জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসসহ চালককে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ঢামেক মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
