ঢাকাSunday , 24 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে আরডিএতে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Link Copied!

বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ায় “জলবায়ু সহনশীল মৌচাষ ও মৌজাত পণ্যের উপকারিতা” শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে ২০২৬) সকাল ১১টায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মৌচাষ শুধু লাভজনক অর্থনৈতিক কার্যক্রম নয়, এটি পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মৌমাছির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

Advertisement

তিনি আরও বলেন, মৌচাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে মৌভিত্তিক শিল্প কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যুব সমাজ ও নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ খাতের সম্ভাবনা অনেক বেশি।

প্রতিমন্ত্রী জানান, মৌচাষ খাতের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি বগুড়াকে কেন্দ্র করে মিল্কভিটার আদলে মৌচাষিদের জন্য সমবায় সমিতি গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে আরডিএ’র কর্মকর্তা, প্রশিক্ষক, মৌচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে আরডিএ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।