desh somoy logo
ঢাকাThursday , 21 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালখালীতে নিষিদ্ধ পলিথিন মজুদ: পলিথিন জব্দ ও জরিমানা

দেশ সময়
November 21, 2024 5:50 pm
Link Copied!

চট্টগ্রামের বোয়ালখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

তিনি বলেন, নিষিদ্ধ পলিথিন (পলিপ্রপাইলিন) শপিং ব্যাগের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাকপুরা চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় এম এস ব্রাদার্স ও মা বাবা এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখায় পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস ও বোয়ালখালী থানা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।