গত ২২ এপ্রিল পহেলগামে হামলার জেরে ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত। দুই দেশের মধ্যে সম্প্রতি সংঘাত থেমে গেলেও পাল্টা-পাল্টি হুমকি আর কথার লড়াইয়ে উত্তপ্ত গোটা অঞ্চল।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) রাজস্থানে এক সমাবেশে নরেন্দ্র মোদি বলেন, ভারতের নিয়ন্ত্রিত নদীগুলোর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না। ইসলামাবাদকে সন্ত্রাসের মূল্য চুকাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পাকিস্তানের প্রধান আইন কর্মকর্তা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসলামাবাদ প্রতিবেশী দেশের সঙ্গে পানিবণ্টন নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। তবে ভারতকে অবশ্যই কয়েক দশকের পুরনো চুক্তি মেনে চলতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
