ঢাকাSaturday , 10 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মোদির শহরে ৩ ঘণ্টা উড়ল পাকিস্তানের ড্রোন

দেশ সময়
May 10, 2025 12:57 pm
Link Copied!

ভারতে বিরুদ্ধে পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ চলছে। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে। পাকিস্তানের তিনটি বিমানবন্দরে ভারতীয় হামলার পর শনিবার (১০ মে) ভোরে কড়া পদক্ষেপ নেয় ইসলামাবাদের বাহিনী। মুহূর্তে বদলে যায় দৃশ্যপট।

জিওটিভি নিউজের সর্বশেষ খবর অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম শহরেও পৌঁছে গেছে পাকিস্তানি ড্রোন। শহরটির আকাশে ৩ ঘণ্টা ধরে পাকিস্তানি ড্রোন উড়তে দেখা গেছে। নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী, গত তিন ঘণ্টা ধরে মোদির নিজ রাজ্য গুজরাটের ওপর দিয়ে পাকিস্তানি ড্রোন উড়ছে।

তবে ড্রোনগুলো কোথাও আঘাত হেনেছে কি না বা ভারতীয় বাহিনীর পদক্ষেপ কী ছিল তা এখনও জানা যায়নি।

Advertisement

গুজরাটে ড্রোন হামলার খবর নিশ্চিত হওয়া না গেলেও পাকিস্তানি সামরিক বাহিনী কয়েকটি স্থানে সফল আঘাত হানার সুনির্দিষ্ট দাবি করেছে। এর মধ্যে রয়েছে ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।