ঢাকাFriday , 29 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যমুনা সেতুতে ৪ দিনে প্রায় ২ লাখ যান পারাপার

Link Copied!

ঈদযাত্রাকে কেন্দ্র করে গত চার দিনে যমুনা সেতু দিয়ে বিপুল সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। এ সময় মোট ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন সেতুটি অতিক্রম করে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৪ মে থেকে ২৭ মে রাত ১২টা পর্যন্ত এই যানবাহনগুলো যমুনা সেতু পার হয়। ঈদ উপলক্ষে যাত্রীর চাপ সামাল দিতে সেতুর উভয় পাশে বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়।

শুক্রবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, ঈদযাত্রায় যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য সেতুর দুই পাশে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছিল, প্রতিপাশে ৯টি করে বুথে টোল আদায় করা হয়। এর পাশাপাশি মোটরসাইকেলের জন্য আলাদা দুটি বুথও নির্ধারণ করা হয়।

তিনি আরও বলেন, ফিরতি যাত্রাতেও একই ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, যাতে যান চলাচল স্বাভাবিক ও সুশৃঙ্খল থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।