ঢাকাWednesday , 20 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রামিসা, আছিয়াসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের শরীয়াহ আইনে দ্রুত বিচার করতে হবে-শেখ ফজলে বারী মাসউদ

দেশ সময়
May 20, 2026 4:39 pm
Link Copied!

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসার ওপর সংঘটিত নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আছিয়াসহ সংঘটিত ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো পুরো সভ্য সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানা শাখার আয়োজিত এক দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি মো. আলমগীর হোসেন। এতে থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, রামিসাসহ সাম্প্রতিক সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শরীয়াহ আইনের আওতায় দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ভুক্তভোগী পরিবারের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

Advertisement

তিনি দাবি করেন, প্রচলিত ব্রিটিশ আইনব্যবস্থা এ ধরনের অপরাধ প্রতিরোধে ব্যর্থ হয়েছে। তার ভাষ্য, “আইনের বিভিন্ন ফাঁকফোকরের সুযোগ নিয়ে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ফলে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।”

তিনি আরও বলেন, “আজ রামিসা, কাল আমার-আপনার সন্তানও এমন নৃশংসতার শিকার হতে পারে। সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে মূল সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। আল্লাহ প্রদত্ত শরীয়াহ আইনই মানুষের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।”

রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। তিনি বর্তমান সরকারের প্রতি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও সামাজিক অবক্ষয় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “আর কত রামিসার রক্তে আমাদের চারপাশ রঞ্জিত হবে? আজ যদি আমরা নীরব থাকি, তাহলে আগামীতে আমাদের নিজেদের সন্তানও নিরাপদ থাকবে না। দল-মত নির্বিশেষে সবাইকে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।