ঢাকাWednesday , 20 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে প্রিন্স অ্যাডওয়ার্ডের সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী

Link Copied!

শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এর এক বিশেষ সাইডলাইন বৈঠকে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যাডওয়ার্ড, ডিউক অব এডিনবরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৯ মে) লন্ডনের ঐতিহাসিক কুইন এলিজাবেথ-২ সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য সরকারের ইন্টারন্যাশনাল এডুকেশন চ্যাম্পিয়ন অধ্যাপক স্যার স্টিভ স্মিথ এই উচ্চপর্যায়ের অধিবেশনের আয়োজন করেন।

বৈঠকে বিশ্বব্যাপী উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, তরুণদের দক্ষতা বিকাশ এবং আধুনিক কর্মক্ষেত্রে সফট স্কিলসের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এবং কর্মমুখী দক্ষতা তৈরিতে বিভিন্ন দেশের অভিজ্ঞতা তুলে ধরা হয়।

Advertisement

এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এ বিশ্বের শতাধিক দেশের শিক্ষামন্ত্রীরা অংশ নিলেও, প্রিন্স অ্যাডওয়ার্ডের উপস্থিতিতে আয়োজিত এ বিশেষ অধিবেশনে মাত্র ১৪ জন নির্বাচিত শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশের পক্ষ থেকে এতে অংশ নেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আলোচনায় শিক্ষামন্ত্রী বাংলাদেশের উপানুষ্ঠানিক শিক্ষা খাতের অগ্রগতি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের উদ্যোগ এবং তরুণদের আধুনিক কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

ডিউক অব এডিনবরা প্রিন্স অ্যাডওয়ার্ড এবং অধ্যাপক স্যার স্টিভ স্মিথ বাংলাদেশের এসব উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীরা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে মতবিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।