desh somoy logo
ঢাকাWednesday , 12 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

দেশ সময়
July 12, 2023 12:55 pm
Link Copied!

সোলেমান আহমেদ মানিক, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার’র দিকনির্দেশনায় ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জীবন চাষা নামেক এক যুবককে আটক করা হয়।
মঙ্গলবার গভীর রাতে শ্রীমঙ্গল থানার পুলিশ ‍পরিদর্শক (অপারেশন এন্ড অপস) তাপস চন্দ্র রায়’র নেতৃত্বে এসআই তীথংকর দাস, এএসআই জামাল উদ্দিন, এএসআই রাজু বিশ্বাস, এএসআই আবু মুছা ও এএসআই মোসলেহ উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার গান্ধিছড়া চা বাগান পূর্ব লাইনে অভিযান চালিয়ে আসামি বালিন্দ্র চাষার ছেলে জীবন চাষাকে আটক করা হয়। এসময় আসামির বসতঘরে শয়ন কক্ষের আলনার নিচ হতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার এসআই তীথংকর দাস বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। যথাযথ আইনি পক্রিয়াতে আসামী জীবন চাষাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।