ঢাকাSunday , 11 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশি ৩৭,৪৩০ জন হজ যাত্রী

দেশ সময়
May 11, 2025 8:12 am
Link Copied!

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে শনিবার সৌদি আরবে যাত্রা করেছেন ১ হাজার ২৪২ জন হজযাত্রী। এর মধ্যে ৮৩৭ জন যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ৪০৫ জন সৌদি এয়ারলাইন্সের বিমানে যাত্রা করছেন।

হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এই পর্যন্ত ৩৭ হাজার ৪৩০ জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে আমার দেশকে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক (যুগ্ন সচিব) মো. লোকমান হোসেন।

এরআগে, গত ২৯ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে।

Advertisement

মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে, এই পর্যন্ত ৯৩টি ফ্লাইট হজ যাত্রীদের নিয়ে ঢাকা ছেড়েছে। আরো ১৩৯টি ফ্লাইটে করে ৪৯ হাজার ৬৭০ জন যাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।

এই বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৫ হাজার ৬২ জন এবং বেসরকারিভাবে যাচ্ছেন ৮১ হাজার ১২১ জন যাত্রী।উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে ৫ জুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।