বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের উদ্যোগে এবং মিলান বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতায় ইতালির মিলানে,
বাঁশি ঢাক ঢোল ও বাদ্যযন্ত্রের তালে শোভা যাত্রার মাধ্যমে বাংলা বর্ষ বরণ উৎসব অনুষ্ঠিত হলো।
রিপোর্টঃ রতন হক,মিলান ইতালি।
বাঁশি, ঢাক, ঢোল, মুখোশ ,ব্যানার,প্লেকার্ড, ফেস্টুন সহ ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে করা হয় বর্ষবরণ ১৪৩২ বঙ্গাব্দের শোভাযাত্রা।

বাংলাদেশ কনস্যুলের জেনারেল মিলান ইতালির আয়োজনে এবং ইতালির মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় ইতালির মেলানস্থ পার্কো দি নর্দে গত কাল দিন ব্যাপী অনুষ্ঠিত হয় বর্ষবরণ উৎসব বৈশাখী মেলা।
আয়োজনে ছিল শোভাযাত্রা, বৈশাখী বিভিন্ন স্টল, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগত সবাইকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিজি মিলানের নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম।-
মেলায় বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ মনির, সাবেক সাধারণ সম্পাদক সরদার আসাদুজ্জামান রিপন সহ অন্যরা।-
প্রতিবছর বিসিজি মিলানের বর্ষ বরণ সকলের কাছে এক উৎসবের আমেজ।-
প্রবাসীরা এতে অংশ নিয়ে
প্রকাশ করেন আনন্দের অভিব্যক্তি ।-
নারী পুরুষ আবাল বৃদ্ধ বণিতা সহ এতে অংশনেয় শিশুরাও।-
শাড়ি পাঞ্জাবি সহ দেশীয় সাজে প্রাণের এই উৎসবে অংশ নেয় শত শত প্রবাসী। –
প্রবাসের যান্ত্রিক জীবনে পরিবার নিয়ে আনন্দ ও বিনোদনে দিনটি কাটাতে পেরে খুশি আগতরা।-
প্রবাসীদের এই মিলন মেলা বাংলাদেশের আমেজ অনুভব করেন আগতরা।-
এমন অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসে বংশোদ্ভুত নতুন প্রজন্ম শিখবে বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্য এমনটি প্রত্যাশা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিজি মিলানের শ্রম কনসাল সাব্বির আহমেদ,ভাইস কনসাল এ এস এম তাজ উল ইসলাম,প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ব্যক্তিগত কর্মকর্ত
মোঃ জাহাঙ্গীর কবির, ও সহকারী কনস্যুলার কর্মকর্তা
মোঃ নয়ন ইসলাম।
অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, সাবেক সহ-সভাপতি আনোয়ার বেপারী,
সাবেক সাংগঠনিক সম্পাদক রুহিন আহমেদ, স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তরের আহ্বায়ক আজমতুল্লাহ সিকদার রবিন, সদস্য সচিব নূর হোসেন জমির, বিএনপির সাবেক সহ সভাপতি সজীব কাজী, ও সাইদুর রহমান খান,সাবেক যুগ্ম সম্পাদক মির হোসেন বিপ্লব,বিএনপি নেতা সোয়েব আহমেদ মিলন, জাকির হোসেন, সাবেক প্রচার সম্পাদক রুহুল আমিন সান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জুয়েল পাশা, যুগ্ম আহ্বায়ক সোহেল কবিরাজ, সাইফুল ইসলাম মিলন, দস্তগীর আলম, সবুর আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ শাহরিয়ার হাসান মাহি, সদস্য সচিব সেলিম আহমেদ সহ আরো অনেকে।
শেষে নেচে গেয়ে দর্শকদের মন মাতান ইউকে থেকে আগত ও ইতালির শিল্পীরা।-
বাংলার এই প্রানের উৎসবে শতশত দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির বর্ষ বরণ উৎসবে বাংলাদেশীদের মিলন মেলায় মিলানোস্থ পার্কো নর্দ যেনো হয়ে উঠেছিলো একটুকরো বাংলাদেশ।
