desh somoy logo
ঢাকাSaturday , 14 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

মা হারানো মেয়েকে নিয়ে থাকার অনুমতি পেলেন বাংলাদেশি বাবা

দেশ সময়
June 14, 2025 6:39 pm
Link Copied!

মালয়েশিয়ায় কঠিন পরিস্থিতিতে থাকা প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আলাউদ্দিন (৩৫) অবশেষে তার দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাস (পিএলএস) পেয়েছেন। এই পাস অনুযায়ী তিনি দীর্ঘমেয়াদে মালয়েশিয়ায় থাকার অনুমতি পেলেন।

গত মাসে মালয়েশিয়ান স্ত্রী নিহত হওয়ার পর তিনি মেয়েকে নিয়ে বিপাকে পড়েন।


এরপর তার মালয়েশিয়ান নাগরিক কন্যাকে দেখাশোনা করার জন্য দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাস (পিএলএস) পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন আলাউদ্দিন। 

দেশটির অভিবাসন বিভাগ থেকে এই অনুমোদন পাওয়ায় তিনি কৃতজ্ঞতাও জানান।   

অভিবাসন বিভাগের অনুমোদন অনুযায়ী দীর্ঘ সময় মালয়েশিয়াতেই তার ৭ বছর বয়সী একমাত্র কন্যা সিতি আমিনাহকে নিয়ে থাকতে পারবেন আলাউদ্দিন।


অভিবাসন নিয়ে সহযোগিতা করার জন্য তিনি মালয়েশিয়ার একাধিক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ও দেশের হৃদয়বান ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

আলাউদ্দিন স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, তার একমাত্র কন্যা সিতি আমিনাহ একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। সামজিক ভিজিট পাস পাওয়ায় এখন তার মেয়েকে দেখাশোনা করা তার জন্য অনেকটা সহজ হয়ে গেল। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।