desh somoy logo
ঢাকাTuesday , 17 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রংপুর ও দিনাজপুরে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু

দেশ সময়
June 17, 2025 10:40 pm
Link Copied!

করোনাভাইরাস শনাক্তে রংপুর বিভাগে পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) থেকে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক ডা. মো. ওয়াজেদ আলী।


বিভাগীয় পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, এই দুই মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে ৪০০ করে মোট ৮০০টি করোনা শনাক্তকরণ কিট সরবরাহ করা হয়েছে। ধাপে ধাপে বিভাগের অন্যান্য হাসপাতালেও পরীক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। তবে এখনও পর্যন্ত আরটি-পিসিআর মেশিনের মাধ্যমে নমুনা বিশ্লেষণ চালু হয়নি। 


এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক ডা. ওয়াজেদ আলী বলেন, আরটি-পিসিআর চালু করতে আরও কিছু সময় লাগবে। তবে কিটের মেয়াদ এবং সরবরাহ সীমিত হওয়ায় ঢাকা থেকে অগ্রাধিকারে প্রয়োজন অনুযায়ী সরবরাহ করছে।


তিনি আরও জানান, রংপুর মেডিকেল কলেজের পিসিআর মেশিন এখনও ক্যালিব্রেটেড নয়, সে কারণে সেখানে এখনো পরীক্ষার অনুমতি দেওয়া হয়নি। মেশিনটি ক্যালিব্রেটেড হলে রংপুর মেডিকেলেও পূর্ণমাত্রায় পরীক্ষা চালু হবে। টেকনিক্যাল বিষয় তাই কবে নাগাদ চালু হবে তা তিনি বলতে পারেননি।



স্বাস্থ্য উপপরিচালক ডা. মো. ওয়াজেদ আলী বলেন, ‘ভেতরে ভেতরে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমাদের সক্ষমতা রয়েছে। এখন পর্যন্ত রংপুর বিভাগে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এখন পর্যন্ত রংপুরে শনাক্ত নেই। রংপুর কেন সারা দেশে খুব বেশি পজেটিভ নেই।’


সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরীক্ষার আওতা বাড়ানো গেলে দ্রুত সংক্রমণ শনাক্ত ও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এ জন্য স্থানীয় হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।


সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা, অপ্রয়োজনে ভিড় এড়িয়ে চলা এবং সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে বলেন জানান স্বাস্থ্য বিভাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।