ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদোন সা’র। ছবি: সংগৃহীত
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদোন সা’র বলেছেন, ইরানের সরকার পরিবর্তন করা ইসরাইলের সামরিক অভিযানের উদ্দেশ্য নয়।
মঙ্গলবার (১৭ জুন) রিশন লেজিওন শহরে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গিদোন সা’র বলেন, অভিযানের ফলে এটি (সরকার পরিবর্তন) ঘটতে পারে, কিন্তু এটি তাদের লক্ষ্য নয়।
সাংবাদিকদের তিনি বলেন, ইসরাইলের তিনটি লক্ষ্য- প্রথমত ইরানের পরমাণু কর্মসূচির মারাত্মক ক্ষতিসাধন করা। এটি এখনো শেষ হয়নি।
এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্ষতি করা তাদের দ্বিতীয় লক্ষ্য বলে জানান তিনি। আর তৃতীয় লক্ষ্য হলো ইসরাইল রাষ্ট্র নির্মূলের পরিকল্পনার ক্ষতিসাধন করা, বলেন তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
