desh somoy logo
ঢাকাWednesday , 2 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

২৬ মার্চ কে বাংলাদেশী ডে হিসেবে স্বীকৃতি

দেশ সময়
July 2, 2025 11:51 pm
Link Copied!

নিউইয়র্ক শহর থেকে একশ’ মাইল দূরে পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যে গড়ে উঠেছে বাংলাদেশী জনবসতি।

পেন্সিলভেনিয়া হাউজ অব রিপ্রেজেন্টটিভ ২৬ মার্চকে বাংলাদেশী ডে হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত ২৮ জুন শনিবার, বাংলাদেশী আমেরিকান সংস্কৃতিক উৎসবে স্টেট রিপ্রেজেন্টেটিভ স্টিভ মালাগাড়ী এই স্বীকৃতির সার্টিফিকেট তুলে দেন হেটফিল্ড চাওশীপের কমিশনার শহিদুল পার্থর হাতে।
বাংলাদেশ থেকে ৮ হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্য। সেখানকার হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশী অভিবাসীদের কল্যাণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিয়ে ২৬ মার্চ বাংলাদেশ ডে ঘোষণা করেছে।

বাংলাদেশি কমিউনিটি অব পেন্সিলভেনিয়া প্রতিবছর জুন মাসের শেষ শনিবারে বাংলাদেশি আমেরিকান সংস্কৃতিক উৎসবের আয়োজন করে। এ অঙ্গরাজ্যের বিভিন্ন শহর থেকে বাংলাদেশীরা একত্রিত হন এই উৎসবে।

পেন্সিলভেনিয়ায় বাংলাদেশিদের বসবাস সময়ের সাথে সাথে বাড়ছে। অন্যান্য জাতি গোষ্ঠীর মানুষের সঙ্গে তৈরি হচ্ছে সুসম্পর্ক। বাংলাদেশীদের অতিথি পরায়ণতা এবং উৎসব প্রিয়তায় মুগ্ধ অন্যান্য দেশের নাগরিকরা।

এসব অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য।

উৎসবে বাংলাদেশিদের আঁকা ছবি প্রদর্শিত হয়েছে। খাবার, পোশাক এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির স্টল দিয়ে সাজানো হয়েছে চত্বর। ছিল রেফেল ড্রসহ সাংস্কৃতিক অনুষ্ঠান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।