শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব পিপিএম সনাতন ধর্মাবলম্বীসহ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনাই শারদীয় দুর্গা উৎসবের প্রধান বৈশিষ্ট্য।
পুলিশ সুপার আরও বলেন, সমাজ থেকে অন্যায়-অবিচার ও অশুভ শক্তির দমন করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এ পূজা অনুষ্ঠিত হয়। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছে।
তিনি আশা প্রকাশ করেন, ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন সমানভাবে এ আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
