desh somoy logo
ঢাকাSaturday , 15 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

শাকিব খানের ভবিষ্যৎ নায়িকা হানিয়া আমির

দেশ সময়
November 15, 2025 10:49 am
Link Copied!

ঢালিউড মেগাস্টার শাকিব খানের সিনেমায় বেশ কয়েক বছর ধরে বিদেশের নায়িকারা অভিনয় করছেন। তারই ধারাবাহিকতায় এবার শোনা যাচ্ছে ঢালিউড কিং তার পরবর্তী সিনেমায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে জুটি বাঁধবেন।

গত সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন হানিয়া আমির। সেসময় এক আয়োজনে হানিয়া বলেছিলেন, ‘আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।


বিষয়টি নিয়ে চর্চার মধ্যে শাকিব খান নিজেই জানালেন, আসলেই একটি সিনেমা নিয়ে হানিয়া আমিরের সঙ্গে কথা হচ্ছে।

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের একটি ভিডিওতে শাকিব বলেন, তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে। এরপরে এক প্রশ্নের উত্তরে শাকিব জানান, ‘একটি সিনেমার জন্য তার সঙ্গে কথা চলছে।

এই খবরটি শাকিবের ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। 

তবে শাকিব এখনও কোন সিনেমায় হানিয়া আমির তার সঙ্গে অভিনয় করবেন, তা স্পষ্ট করেননি।

ভক্তরা অনুমান করছেন, ‘প্রিন্স’ সিনেমায় হয়তো হানিয়া শাকিবের বিপরীতে দেখা যেতে পারেন, আবার কেউ কেউ বলছেন, নতুন রোমান্টিক সিনেমাতেও তাদের একসঙ্গে দেখা যেতে পারে।

এদিকে, শাকিব ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করে ডিসেম্বরে ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।