desh somoy logo
ঢাকাSaturday , 15 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

সৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প

দেশ সময়
November 15, 2025 2:55 pm
Link Copied!

সৌদি আরবের সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রয় চুক্তি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনাও নিশ্চিত করেছেন তিনি। 

স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। 

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের মতো পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে।’ তবে এ কারণে পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরণ ঘটানো হবে কি না তা স্পষ্ট করেননি তিনি।

এছাড়া ট্রাম্প নিশ্চিত করেছেন, সৌদি আরব লকহিড মার্টিন নির্মিত বিপুল সংখ্যক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, ‘তারা অনেকগুলো জেট কিনতে চায়। আমি বিষয়টি বিবেচনা করছি। তারা অনেক ‘৩৫’ কিনতে চায়—বরং তার থেকেও বেশি, যুদ্ধবিমান।’

ধারণা করা হচ্ছে, সম্ভাব্য বিক্রয় চুক্তিটি আগামী সপ্তাহে হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে আলোচনা হতে পারে। এই বৈঠকে অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হওয়ার কথা আছে। 

পেন্টাগনের একটি গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এই বিক্রয় চুক্তির মাধ্যমে চীন এফ-৩৫’র প্রযুক্তি পেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।