desh somoy logo
ঢাকাFriday , 21 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জুলাই আন্দোলনে একাধিক ছাত্র হত্যা মামলার আসামী বদরুল গ্রেফতার

দেশ সময়
November 21, 2025 9:22 pm
Link Copied!

জুলাই আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নির্বিচার হত্যার সাথে জড়িত একাধিক মামলার আসামী, সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার ওরফে ঝুট বদরুলকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। বৃহস্পতিবার বিকেলে সাভারের বিএনপি নেতা জামাল উদ্দিন সরকারের ডেইবি ফার্ম থেকে তাকে গ্রেফতারের কথা জানিয়েছে র‍্যাব। পরে বরুল আলমকে রাতে সাভার থানায় হস্তান্তর করা হয়। সাভার থানাধীন জুলাই হত্যা মামলা নং ৫৯ (৫) ২৫ এর এজাহার নামীয় আসামি হিসেবে তাকে আটক দেখানো হয়ে। সাভার থানার এক পুলিশ কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, ৫আগস্টের পর আওয়ামী লীগ পালিয়ে গেলেও স্থানীয় বিএনপির ছত্রছায়ায় সাভারের ঝুট ব্যবসা চালিয়ে যাচ্ছিলো সে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের ডান হাত হিসেবে খ্যাত বদরুল আলম সরদার জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেগুরিয়া ইউনিয়নে ভোটার বিহীন নির্বাচনে চেয়ারম্যান বনে যান। অভিযোগ রয়েছে, তার ভয়ে প্রার্থী হতে সাহস করেনি কেউ। তাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হন ঝুট বদরুল। জামালপুরের বাসিন্দা হয়েও তিনি মির্জা আজমের ছত্রছায়ায় সাভারের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। অভিযোগ রঙ্গেছে আওয়ামী লীগ ঘোষিত লক ডাউন কর্মসূচি সফল করতে সাভার এলাকায় একাধিক গাড়িতে আগুনের ঘটনার অর্থের যোগানদাতা এই বদরুল। তাকে গ্রেফতারে স্বস্তি ফিরে এসেছে জুলাই শহিদ পরিবারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।