গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের এমপি পদপ্রার্থী সুরুজ মিয়া নির্বাচনি প্রচার-প্রচারণায় বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
এ ঘটনায় তিনি সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন।
নির্বাচনি কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুরে দলটির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুরুজ মিয়া বলেন, ইতোমধ্যে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ট্রাক প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গত বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নির্বাচনি কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে তিনি সাদুল্লাপুর চৌরাস্তা মোড়ে পৌঁছালে মৃত মজিবর রহমানের ছেলে মো. সুজন তার নির্বাচনি প্রচারণায় বাধা দেন। এ সময় তার কর্মী-সমর্থকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
সুরুজ মিয়া আরও বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেপ্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা যে দলেরই হোক না কেন দ্রুত আইনের আওতায় এনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।
